স্টাফ রিপোর্টার
বরিশাল বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাশোসিয়েশনের(এমএসএ) ২০২০-২০২১ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে একটি ভার্চুয়াল বার্ষিক সাধারন সভায় নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবির হোসেন।
২৬ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি এবং সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৬-২০১৭ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম ইয়ামিন এবং হাসিবুর রহমান।
ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাশোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাশোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম শক্তিশালী সংগঠন। বিগত বছর গুলোতে বিভিন্ন সময় ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাশোসিয়েশন তাদের আয়োজিত সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সুনাম অর্জন করেছেন ।আশাকরছি নতুন কার্যনির্বাহী কমিটি এ কার্যক্রম অব্যাহত রাখবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গতবছর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাশোসিয়েশন বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলার আয়োজন করেছে এবং এ বছরও বেশ কিছু কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।