• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বছর ব্যাপী অনুষ্ঠানমালায় গণশিল্পী সংস্থার সংগীত পরিবেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২১, ১৮:২৯ অপরাহ্ণ
বরিশালে বছর ব্যাপী অনুষ্ঠানমালায় গণশিল্পী সংস্থার সংগীত পরিবেশন

বরিশাল ব্যুরো

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশালে বছরব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালা বৃহস্পতিবার রাতে সংগীত পরিবেশন করেছে বাংলাদেশ গণশিল্পী সংস্থা বরিশাল শাখা।
এর আগে গত সোমবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মুক্তিযোদ্ধা, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন বরিশাল বিভাগ, বরিশাল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সার্বিক সহযোগিতা করেছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
গণশিল্পী সংস্থার শিল্পীরা একে একে মুক্তির মন্দিরও সোপানও তলে, তোল তোল পাল, হেই সামালো, মানুষের ধর্ম লইয়া, সামনে পরে ওই বুলেট গানগুলো পরিবশন করেন
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অধ্যাপক দিপ্তী ঘোষ সরকার, বাসুদেব শর্মা, সাঈদ পান্থ, জ্যোতির্ময় রায়, তানজিম মাহমুদ সিয়াম, পূর্বা সরকার, সম্পা রায়, কৃষ্ণ রায়, রিন্টু, মনা দে, সাগর প্রমূখ।