• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে অগ্নিকান্ডে বসত:ঘর ভষ্মীভূত ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২১, ০৪:৩৩ পূর্বাহ্ণ
দুমকিতে অগ্নিকান্ডে বসত:ঘর ভষ্মীভূত ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় বসত:ঘর ভষ্মীভূত হয়ে অন্তত: ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৪ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার চরগরবদি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, দুপুর সোয়া ১টার দিকে উপজেলার চরগরবদি গ্রামের মৃত নূরমোহাম্মদ মৃধার ছেলে হাফিজুর রহমান মৃধার পাকের ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। মুহুর্তে পাকের ঘর থেকে দোতলা বসত:ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বসত:ঘরটি মালামালসহ সম্পূর্ণ ভষ্মীভূত হয়। আগুনে ওইবাড়ির পাশর্^বর্তি আবদুর রাজ্জাক হাওলাদারের বসত:ঘরটিও আংশিক পুড়ে যায়। অগ্নিকান্ডে হাফিজুরের অন্তত: ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধরণা স্থানীয়দের