• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল জেলা প্রশাসনের ১ মিনিটের প্রতিকী ব্লাক-আউট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২১, ১৭:১৮ অপরাহ্ণ
বরিশাল জেলা প্রশাসনের ১ মিনিটের প্রতিকী ব্লাক-আউট

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ উপলক্ষ্যে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

আজ ২৫ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ উপলক্ষ্যে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া ১ মিনিটের প্রতিকী ব্লাক-আউট পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহা পুলিশ পরিদর্শক বরিশাল মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাংস্কৃতিজন এসএম ইকবাল, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা ২৫ মার্চ কালো রাত্রির গণহত্যা কথা তুলে ধরেন এবং পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বর্বরতার কথা তুলে ধরে। ঘৃণা প্রকাশের মাধ্যমে ১ মিনিটের প্রতিকী ব্লাক-আউট পালন করে এসময় বরিশাল জেলাকে ১ মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করার মাধ্যমে ব্লাক-আউট পালন করা হয়।