• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে গনহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২১, ০৮:২০ পূর্বাহ্ণ
নলছিটিতে গনহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

নলছিটি প্রতিনিধি
নলছিটিতে ২৫ মার্চ গনহত্যা দিবসে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে সকাল ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান,পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, নলছিটি থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার।