সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপনে ছাত্রলীগের ছাত্র সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশ উপলক্ষে পাতারহাট বন্দরের মুক্তিযোদ্ধা পার্ক মাঠকে সাঁজানো হয়েছে বর্ণিল সাঁজে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো পাতারহাট বন্দর। দুপুরে ছাত্র সমাবেশ শেষে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ডাক-ঢোলের তালে তালমিলিয়ে হাজার হাজার নেতাকর্মীদের বাধভাঙ্গা উল্লাসে একটি আনন্দ মিছিল বের হয়ে পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা মাঠে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, শহীদ শাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, দপ্তর সম্পাদক রাকিব মাহামুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক অজয় গুহ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহে আলম বয়াতী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির কাজী, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মশিউর রহমান নাদিম, সাধারন সম্পাদক উজ্জল দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক সোহেল মোল্লা, যুগ্ম-আহবায়ক সুমন ফরাজী, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান খোকন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মনির জমদ্দার, সাধারন সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারন সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, ছাত্রলীগ নেতা নবীন, রায়হান মাহমুদ, সোয়াইব আহম্মেদ, এবিএম নয়ন, রবিউল,পাবেল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাত্রলীগের নেতৃবৃন্দ।