• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সেইলর ও বরিশাল সাইক্লিস্ট এসোসিয়েশনের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২১, ১৩:০৮ অপরাহ্ণ
সেইলর ও বরিশাল সাইক্লিস্ট এসোসিয়েশনের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সেইলর এর আয়োজনে বরিশাল শহরে অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ সাইকেল র‍্যালি। র‍্যালি আয়োজনে সার্বিক সাংগঠনিক কাজ সম্পাদন করেছে বরিশাল সাইক্লিস্ট এসোসিয়েশন। প্রায় শ’খানেক সাইক্লিস্টের অংশগ্রহনে আয়োজিত এই র‍্যালির মূল প্রতিপাদ্য লক্ষ্য ছিল পরিবেশকে দূষণ থেকে রক্ষায় সাইক্লিং এর প্রতি উৎসাহ বৃদ্ধি করা। র‍্যালি শুরুর পূর্বে সাইক্লিস্টদের যথাযথ নিরাপত্তার সাথে সাইক্লিং করার সচেতনতা বৃদ্ধি করতে সেইলরের পক্ষ থেকে বরিশাল সাইক্লিস্ট এসোসিয়েশনকে বেশকিছু হেলমেট প্রদান করা হয়।
বরিশাল সাইক্লিস্ট এসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী শর্মা জানান, এই হেলমেট গুলো ক্লাবের নিয়মিত রাইডে সাইক্লিস্টদের সুরক্ষায় কাজে লাগবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন র‍্যালিটি অমৃত লাল দে কলেজ ক্যাম্পাস থেকে বিকাল ৩ টায় শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে ৫ টায় শহরের বাংলা বাজার মোড়ের বরিশাল পুলিশ লাইন্স এর পাশে সেইলরের শো-রুমের সামনে এসে সমাপ্ত হয়। সেইলর বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ব্রান্ড। আগামি ২রা এপ্রিল বরিশাল শহরে প্রথমবারের মত তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সেইলর ইতিপূর্বে ঢাকা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সাইক্লিং, ম্যারাথন, ফুটবল, ক্রিকেট এর মত স্পোর্টস প্রোগ্রামের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় এবার বরিশালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাইকেল র‍্যালির এই আয়োজন। র‍্যালিতে সেইলরের মার্কেটিং বিভাগের ইনচার্জ মোঃ সাইদুজ্জামান, অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল, ডাঃ অপূর্ব কুমার চৌধুরী সহ বরিশালের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।