পটুয়াখালী প্রতিনিধি॥
বাংলাদেশে ৭২ এর সংবিধান পূনরায় প্রতিষ্ঠা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী। শুক্রবার বেলা ১১টার দিকে স্বাধীনতা সুর্বন জয়ন্তী উদ্যাপন উপলক্ষে পটুয়াখালী পৌর সভা শহীদ মিনারে আয়োজিত ন্যাপ-কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর উদ্যোগে সমাবেশ-আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। সভা ও আলোচনা শেষে শহরের একটি র্যালী প্রদর্শন করেন। এরপূর্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
সমাবেশে নেতৃবৃন্দরা বলেন-দেশ স্বাধীনে যাদের অবদান সেই সুর্বন জয়ন্তীতে তাদের নাম নাই। বর্তমান সরকার স্বাধীনতার স্বপক্ষের সরকার হলেও তারা-ই ইতিহাসকে বিকৃত করেছে। ৭১এর মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর অবদান থাকলেও ৫০ বছরেও তাদের স্বীকৃতি দেয়া হয়নি। চলমান প্রেক্ষাপটে দেশে হু-হু করে দুর্নীতি বাড়ছে। দেশের গুরুত্বপূর্ন দপ্তর গুলোতে জামায়াত-শিবির নানা ভঙ্গিতে ওতপ্রোত ভাবে মিশে আছে এবং সার্বিক সুযোগ-সুবিদা তারাই ভোগ করছে। যে কারনেই দেশ ক্রমশই বিপদগামী হচ্ছে। আমরা এই দুরাবস্থা থেকে মুক্তি চাই। তাই দেশে ৭২ এর সংবিধান পূনরায় প্রতিষ্ঠা করা হোক।
পটুয়াখালী জেলা ন্যাপের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় অংশ নেয়-বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার আহ্ববায়ক মোঃ সোহেল মৃধা,প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ,বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল ছোবাহান, বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাবুদ্দিন আহমেদ,ন্যাপের পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক কাজী দিলিপ, কমিউনিস্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লা, প্রবীন সাংবাদিক ও হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা অতুল দাস,জেলা কমিউনিস্ট পার্টির সহ সাধারন সম্পাদক ডাঃ সুভাষ নাগ প্রমূখ। ##