• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ১৫ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার: বিনা প্রতিদ্বন্দিতায় ৫ চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২১, ০৭:৪৬ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় ১৫ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার: বিনা প্রতিদ্বন্দিতায় ৫ চেয়ারম্যান নির্বাচিত

জি.এম রিপন,বানারীপাড়া
বানারীপাড়ায় প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাত ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ’র ১৫ বিদ্রোহী প্রার্থী শেষ পর্যন্ত দলীয় সীদ্ধান্ত মেনে নেয়ার পাশাপাশি নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এইকভাবে ইসলামী আন্দোলনের ২ জন ও জাসদের একজন প্রার্থী বুধবার তারা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো.মনিরুজ্জামান, সহকারী রিটার্নিং অফিসার মো.হুমায়ুন কবির ও সহকারী রিটার্নিং অফিসার পার্থ সারথী দেউরীর কাছে পৃথক ভাবে এ মনোনয়ন প্রত্যাহার করেণ। ফলে উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের ৫ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, বানারীপাড়া সদর ইউনিয়নে দু’বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল জলিল ঘরামী, ইলুহার ইউনিয়নে দু’বার নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শহিদুল ইসলাম, বিশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম সান্ত, সলিয়াবাকপুর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ছিদ্দিকুর রহমান মাস্টার, উদয়কাঠী ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক মো.রাহাদ আহম্মেদ ননী।
এদিকে উপজেলার সাত ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন জানিয়ে ও ব্যাক্তিগত কারণ দেখিয়ে বুধবার নির্বাচন অফিসে মনোনয়ন প্রতাহার করেছেন, বানারীপাড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ’র কৃষি বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা মু.মুনতাকিম লস্কর কায়েস, উদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঢাবি ছাত্রলীগের স্যার এফ রহমান হল’র সাবেক সহ-সভাপতি মো.মামুন উর রশিদ স্বপন তালুকদার, তার মেঝ ভাই সাবেক চেয়ারম্যান মো.মাহাবুবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মো.রাসেদুল হাসান মিলন মুন্সি, ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম মাস্টার ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা সভাপতি মো.আবুল বাশার বাদশা, চাখার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.খিজির সরদার, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম সরদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.সেলিম বেপারী, জাসদ নেতা একে আদাজ ও সতন্ত্র প্রার্থী ব্যবসায়ী মো.আবুল কালাম হাওলাদার, সলিয়াবাকপুর ইউনিয়নে উপজেলা যুবলীগ নেতা মো.শফিকুল ইসলাম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) নেতা কাজী হাফিজুর রহমান, বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো.ওমর ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আলাউদ্দিন বাবুল, সহ-সভাপতি মো.জাকির হোসেন বাহাদুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) নেতা মো.মোয়াজ্জেম হোসেন।
অপরদিকে উপজেলা নির্বাচন কমিশন ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চাখার ইউনিয়নের ১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেও আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মো.মজিবুল ইসলাম টুকু এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মো.ওয়াহেদুজ্জামান মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা মো.আইয়ুব শিকদার ও এনপিপি চাখার ইউনিয়ন সভাপতি মো.মামুন শিকদার নির্বাচনী মাঠে রয়েছেন। একই ভাবে বাইশারী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে রয়েছেন আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রভাষক শ্যামল কুমার চক্রবর্তী এবং বিদ্রোহী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মো.তাজেম আলী হাওলাদার, আওয়ামী লীগ নেতা মো.খায়রুল হাসান, মো. সালাউদ্দিন মিন্টু।
এবিষয়ে উপজেলা নির্বাচন কমিশনার মো.মনিরুজ্জামান জানান, ১৮ মার্চ মনোনয়ন দাখিলে শেষ দিন এ উপজেলার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেণ। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত ৭ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ জন, জাসদ ১ জন, এনপিপি ১ জন ও ১৯ জন সতন্ত্র প্রার্থী রয়েছেন। ২৪ মার্চ মনোনয়ন প্রত্যাহরের শেষ দিন সাত ইউনিয়নের ১৮ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এছাড়া সংরক্ষিত ২১টি ওয়ার্ডে মোট ৭১ জন ও ৬৩টি সাধারণ ওয়ার্ডে মোট ২৫৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও ১৯ মার্চ মনোনয়ন বাছাই অনুষ্ঠানে সলিয়াবাকুপুর ইউনিয়নের সংরক্ষিত-১ নং ওয়ার্ডের ১ জন নারী প্রার্থীর মনোনয়ন ত্রুটিপূর্ণ থাকার কারণে বাতিল ঘোষনা করা হয়। এছাড়া ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মো.কুদ্দস মোল্লা এবং উদয়কাঠী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মো.এবরাহিম ও লবনসাড়া ৮নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী সৈয়দ হুমায়ুন কবির বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন বলে তিনি জানান। তিনি জানান, ২৫ মার্চ প্রতীক বরাদ্ধ দেয়ার পর প্রার্থীরা বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার প্রচারনা চালানো শুরু করেছেন এবং আগামী ১১ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।