• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে আগুনে ২টি বসতঘর পুড়ে ছাই, পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৭, ২০২১, ১৬:৫৩ অপরাহ্ণ
নলছিটিতে আগুনে ২টি বসতঘর পুড়ে ছাই, পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইও

নলছিটি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটি উপজেলার ফয়রা গ্রামে আগুনে পুড়ে গেছে দুটি বসতঘর। শনিবার দুপুরে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই দুটি পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও ইউপি চেয়ারম্যান। স্থানীয়রা জানায়, আজ শনিবার দুপুরে কুশঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামের দিনমজুর আবদুল ছত্তার হাওলাদারের বসতঘরে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ভাড়ায় মোটরস…