• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৭, ২০২১, ০৯:৩৪ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাংলাদেশের এক অনন্য অর্জণ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শনিবার সকাল ১০ টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র লোকমান হোসেন ডাকুয়া, সহকারি কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, তহমিনা বেগম মিনু, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক বিপ্লব মিত্র, যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সাংবাদিক ক্লাবের সভাপতি তালুকদার মোঃ জুয়েল প্রমূখ। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠ থেকে শুরু করে সদর রোড প্রদক্ষিণ করে জে এস ইউ হাই স্কুল মাঠের মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মেলা উদ্বোধন শেষে আগত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন।