দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় বসতঘরের পাশাপাশি একটি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারের অন্তত: ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার পাংগাশিয়াইউনিয়নের আলগি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানাযায়, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আলগি গ্রামের মৃত মুজাহার মোল্লার ছেলে জামাল মোল্লার বসতঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তে বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছার পূর্বেই আগুন নিয়ন্…