পটুয়াখালী প্রতিনিধি ঃ স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত ও হেফাজতের ধ্বংসাত্বক তান্ডবলীলা ও হরতালের বিরুদ্ধে পটুয়াখালীতে বিক্ষেভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। রবিবার বিকেলে শহরের আব্দুল করিম মৃধা কলেজ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিআইডাব্লিউটিএ লঞ্চ টার্মিনাল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নিয়ে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। মিছিল শেষে লঞ্চ টার্মিনাল প্রাঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন য…