• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতার ৫০ বছরে প্রত্যাশা, প্রাপ্তি ও তরুণদের ভূমিকা শীর্ষক নাগরিক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৮, ২০২১, ১৬:৪০ অপরাহ্ণ
স্বাধীনতার ৫০ বছরে প্রত্যাশা,  প্রাপ্তি ও তরুণদের ভূমিকা শীর্ষক নাগরিক মতবিনিময়

স্বাধীনতার ৫০ বছরে প্রত্যাশা, প্রাপ্তি ও তরুণদের ভূমিকা শীর্ষক নাগরিক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির আয়োজিত এই মত বিনিময়ে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, ধ্রুবতারা বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি কিশোর চন্দ্র বালা, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রান্ত দত্ত, প্রীতিলতা বিগ্রেড বরিশাল জেলার আহবায়ক মৌসুমী শর্মা, উচ্ছ্বাস স্বপ্নপূরণ বিদ্যানিকেতনের সাধারণ সম্পাদক মোঃ আলামিন, এসএনডিসি’র সাধারণ সম্পাদক তানজিল শুভ, ছাত্র নেতা সুজয় শুভ, হাসিব, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের ছাত্র রাকিব ও জামান কবির, শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উপপরিচালক অভিজিৎ দাস ও সাগর হাওলাদার সহ ধ্রুবতারা বরিশাল বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিটির সহসভাপতি পপি আক্তার।