আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার পৌর মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ফুল দিয়ে সংবর্ধনা দেন।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুল ইসলাম মৃধা, আমান তালুকদার, আবুল হাসেম মাষ্টার, কাঞ্চন আলী মাষ্টার, আবুল মালেক শাহানুর মাষ্টার ও মোঃ সামসুদ্দিন আহম্মেদ প্রমুখ।