• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের গারুড়িয়ায় জনতার চেয়ারম্যান প্রার্থী কাইয়ুম খানের উঠান বৈঠক রুপ নিয়েছে জনসভায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩০, ২০২১, ১৬:০০ অপরাহ্ণ
বাকেরগঞ্জের গারুড়িয়ায় জনতার চেয়ারম্যান প্রার্থী কাইয়ুম খানের উঠান বৈঠক রুপ নিয়েছে জনসভায়

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জনতার মনোনীত জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম কাইয়ুম খানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রবিপুর গ্রামে হারুন জোমাদ্দারের বাড়িতে এলাকাবাসীর উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

ইউপি সদস্য মামুন খানের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন গারুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাইনুদ্দিন তালুকদার মিন্টু, সহ-সভাপতি আব্দুস সত্তার খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান আহমেদ খান, বিএনপি নেতা হেমায়েত জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আলকাস হাওলাদার, সৌদি প্রবাসী আবু জাফর সিকদার, আল আমিন তালুকদার, যুবলীগ নেতা রহমান হাওলাদার, ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদার, পিয়ারা বেগম, আওয়ামী মহিলালীগ নেত্রী মেহরুন্নেসা পুস্প, ডাঃ সৈয়দ মিজানুর রহমান, ক্রীড়াবিদ আনোয়ার জোমাদ্দারসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা আগামী ১১এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনতার মনোনীত জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম কাইয়ুম খানকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।