• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুর মৃত্যুতে সমন্বয় পরিষদের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩০, ২০২১, ১০:৩২ পূর্বাহ্ণ
ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুর  মৃত্যুতে সমন্বয় পরিষদের শোক

ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা ইউসুফ হোসেন কালুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। এক শোকবার্তায় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তীসহ পরিষদের কার্যনির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বিবৃত্তিতে তারা বলেন, এমন একজন বীরের মৃত্যুতে আমরা একজন দেশ প্রেমিককে হারালাম। যার অভাব অপূরণীয় হয়ে থাকবে। ভাষা আন্দোলনে এই বীর ভাষা সৈনিক এর অবদান বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।