• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে গাঁজাসহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২১, ১৫:০৭ অপরাহ্ণ
বাবুগঞ্জে গাঁজাসহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক ঃ বরিশালের বাবুগঞ্জে গাঁজা সহ দুই যুবককে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। গতকাল বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বাবুগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন রাকুদিয়া গ্রামের মোঃ সামসুল হকের ছেলে মিজানুর রহমান (২৩), একই এলাকার আঃ কুদ্দুস এর পুত্র মোঃ রাকিব(২৫)। তাদের কাজ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ। তারা দু’জনই পেশায় গাড়ি চালক। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।