বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জনতার মনোনীত মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াদুদ খন্দকার টিটুর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। কলসকাঠী বাজারে বুধবার সন্ধ্যায় দোয়া-মোনাজাত ও মিস্টি বিতরণের মাধ্যমে এ অফিসের উদ্বোধন করা হয়। দোয়া মিলাদের পূর্বে মোটর সাইকেল মার্কার সমর্থনে মিছিল সহকারে শোডাউন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। টিটু খন্দকারের মোটর সাইকেল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধনে লোকজনের উপস্থিতি জনসভায় রুপ নেয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বাদশার সঞ্চালনায় দোয়া-মিলাদ অনুষ্ঠানে কলসকাঠী ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক এমএ বাছেদ হাওলাদার বাচ্চু, আওয়ামীলীগ নেতা কালাম তালুকদার, যুবলীগ নেতা মনির বক্স, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হেলাল গাজী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, ইউনিয়ন যুব সংহতি সভাপতি মনির হাওলাদার, সাধারণ সম্পাদক আলমাস মোল্লা, সোহাগ খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা আগামী ১১এপ্রিল অনুষ্ঠিতব্য কলসকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনতার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াদুদ খন্দকার টিটুকে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।