• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভাটিখানায় বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতবাড়ীতে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২১, ১৫:৫৬ অপরাহ্ণ
ভাটিখানায় বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতবাড়ীতে আগুন

ছবি সংগ্রহিত
আবু তালহা রিমন।। বরিশাল নগরীর ভাটিখানা সড়কের একটি বসতবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ওই বসতবাড়ীর একটি কক্ষসহ আসবাবপত্র পুড়ে যায়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় ভাটিখানা সড়কের আক্তারুন্নেছা গলির বাসিন্দা আব্দুর রাজ্জাকের বাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। স্হানীয়রা জানান আব্দুর রাজ্জাকের বাসার তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত। পরে সেটি ছড়িয়ে পড়লে কক্ষে থাকা একটি ফ্রিজ সহ আসবাবপত্র পুড়ে যায়। বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ হাসান আলী বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে নেয়া হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা। কাউনিয়া থানার উপ পরিদর্শক গোবিন্দ চন্দ্র দাস বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভাটিখানা সড়কের আক্তারুন্নেছা গলির বাসিন্দা আব্দুর রাজ্জাকের বাসায় গিয়ে দেখতে পাই তৃতীয় তলার ভাড়াটিয়া শাহনাজ পারভীনের বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনোর সুত্রপাত ঘটে।তবে কোনো হতাহত হয়নি।