• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে মাস্কবিহীন পথচারীদের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২১, ১৩:২৮ অপরাহ্ণ
নলছিটিতে মাস্কবিহীন পথচারীদের জরিমানা

 

নলছিটি প্রতিনিধি:: নলছিটিতে মাস্ক না পরায় ছয়জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার তালতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার। সাথে ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চলছে। এর পরেও যারা স্বাস্থ্যবিধি মানবেন না,তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে ছয়জনকে জরিমানা করার পাশাপাশি বাজারে আগত জনসাধারনকে মাস্ক পরিধান করার জন্য উৎসাহিত করা হয়। এ অভিযান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানান।