• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটির পৌর কাউন্সিলর’র বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২১, ১২:৫৪ অপরাহ্ণ
নলছিটির পৌর কাউন্সিলর’র বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন

নলছিটি প্রতিনিধি
ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার নির্বাচিত ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ পলাশ তালুকদারের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগে গেজেট বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হুমায়ুন কবির।

(৩ এপ্রিল শনিবার) সকাল ১০ টায় পৌর এলাকার বাইপাস সড়ক মোড়ে সুগন্ধা বাউল সংগঠনের অফিস কক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ হুমায়ুন কবির।

কবির হোসেন তার লিখিত বক্তব্যে উল্লেখ্য করেন, বর্তমান কাউন্সিলর মোঃ পলাশ তালুকদার নির্বাচনী হলফনামায় মামলা সংক্রান্ত তথ্যে দু’টি মামলার তথ্য গোপন করেছেন।

যার একটি হলো ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সি/আর-৩০৮/২০০০(নল)চুরি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামি এবং অপরটি হলো জি/আর-১৬৭/১৯৯৯(নল) যা ঝালকাঠি জেলা সেশন জজ আদালতের সেশন মামলা নং-৬৩/২০০২ চাঁদাবাজি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামি। তিনি এই গুরুত্বপূর্ণ দু’টি তথ্য নিবাচনী হলফনামায় গোপন করেছেন।
এছাড়াও ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ পলাশ তালুকদার তার নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার কলামে ৮ম শ্রেণী পাশ উল্লেখ করে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের নামে ভুয়া ও প্রতারণার করে তৈরি করা সনদপত্র সংযুক্ত করেছেন। প্রতারনা করে তৈরি করা সনদপত্রে ২০/০৫/২০০৬ তারিখে প্রধান শিক্ষকের নামের স্বাক্ষরটিও জাল। কাউন্সিলর মোঃ পলাশ তালুকদার ওই বিদ্যালয়ের কোন দিন ছাত্র ছিলেন না মর্মে প্রধান শিক্ষক মোঃ জলিল হাওলাদার প্রত্যয়নপত্র প্রদান করেছেন।

৩০ জানুয়ারি-২০২১ ইংরেজি সনে নলছিটি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ কারী কাউন্সিলর মোঃ পালশ তালুকদারের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হুমায়ুন কবির তথ্য গোপন সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে প্রধান নির্বাচন কমিশনার-ঢাকা, বিভাগীয় কমিশনার বরিশাল, জেলা প্রশাসক ঝালকাঠি, উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেন।

তথ্য গোপন,জাল জালিয়াতি মাধ্যমে প্রতারনা পূর্বক নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ কারী কাউন্সিলর মোঃ পলাল তালুকদারের গোজেট বাতিল চেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মোঃ হুমায়ুন কবির গত ২১/০৩/২০২১ তারিখ ঝালকাঠি যুগ্ম জেলা জজ ১ম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে ০৩/২০২১ মোকাদ্দমা দায়ের করেন।