হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মসজিদের জমি দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে একটি অসাধু পরিবার।জানাযায় প্রায় ৩০ বছর আগে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জে এল নং ৮৩ হরিনাথপুর মৌজার বি,এস ২২ নং খতিয়ানে ২ শতাংশ জমি দান করে খোরশেদ আলম এবং এছাড়া বি এস ৭৪৬ নং খতিয়ানে মসজিদ বাধা দানকারী খোরশেদ আলমের নামে ৭৮ শতাংশ রের্কড রয়েছে। তিনি প্রতিষ্ঠাতা লগ্ন থেকে নতুন পাড়া বাইতুল আমান জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।গত দুই বছর আগে স্থানীয় মুসল্লিদের র্দীঘদিনের মসজিদের আয়ব্যায়ের হিসাব সঠিকভাবে সভাপতি না দিতে পারায় নতুন কমিটি গঠন করে এলাকাবাসী।গত মাসের শেষে দিকে র্বতমান কমিটি পুরাতন মসজিদটি ভেঙ্গে নতুন ভবন করার জন্য ইট রড বালু এনে উন্নয়ন কাজ শুরু করে।সেখানে খোরশেদ আলম মসজিদ উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার জন্য উচ্চ আদালতের মাধ্যমে ৬ মাসে নিষেধাক্ষা এনে বাধা সৃষ্টি করে ।গত ২ মাস র্পূবে বরিশাল জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের হলে সরোজমিনে মামলার বাদী তদন্ত র্কমকতাকে বলেন মসজিদের জমি নিয়ে তার কোনো অপত্তি নেই এবং মসজিদ উন্নয়ন কাজে তিনি কোনো বাধা সৃষ্টি করবে না।মসজিদের মসজিদ উন্নয়ন কাজে বাধা সৃষ্টির বিষয়ে জানতে চাইলে খোরশেদ আলম বলেন আমি মসজিদের জন্য ২ শতাংশ জমি দান করেছি,কিন্তু র্বতমানে মসজিদ কমিটি আমার দেওয়া ২শতাংশ জমি সহ বিরোধীয় সম্পত্তির কিছু জমি দখল করতে চায়।হিজলা উপজেলার শাওড়া সৈয়দখালী পুলিশ ফাড়ির এস আই ্ইমদাদুল হক বলেন আমি বিরোধীয় সম্পত্তিতে উচ্চ আদালতের একটি ৬ মাসের স্থগিদেশ পেয়ে কাজ বন্ধ করে দিয়েছি।