• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা সংক্রমণ রোধে- দুমকিতে কলেজ মাঠে বাজার স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১, ০২:৫১ পূর্বাহ্ণ
করোনা সংক্রমণ রোধে- দুমকিতে কলেজ মাঠে বাজার স্থানান্তর

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ করোনা ভাইরাস (কোভিড ১৯) দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে পটুয়াখালীর দুমকিতে নিত্যদিনের মাছ, মাংস ও তরিতরকারির বাজার স্থানীয় সরকারি জনতা কলেজ মাঠে স্থানান্তর করা হয়েছে।
রবিবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলা শহরের নূতন বাজারের মাছ মাংস ও কাঁচা তরিতরকারির সকল দোকান পাঠ সামাজিক দুরত্ব বজায় রেখে স্থানান্তর করা হয়। সোমবার থেকে সারাদেশে লকডাউন চলাকালীন এ উপজেলা শহর ও আশপাশের মানুষের স্বাস্থ্যঝুঁকিমুক্ত পরিবেশে কেনা-বেচার সুবিধার্থে কাঁচাবাজারটি স্থানান্তর করা হয়েছে। বাজার স্থানান্তরকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ, থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল-মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আ.লীগ সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম সালাম উপস্থিত ছিলেন।