• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে লকডাউনে কঠোর অবস্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১, ১৬:৫৭ অপরাহ্ণ
নলছিটিতে লকডাউনে কঠোর অবস্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা

নলছিটি প্রতিনিধি:: কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝালকাঠির নলছিটিতে সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকরে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।

অভিযানে মাস্ক পরিধান না করে যাতায়াতের জন্য দশজনকে দুইশত টাকা করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। একই সাথে সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য মাইকিং ও মৌখিক প্রচারনা চালানো হয়েছে ।

উল্লেখ্য করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতদিনের জন্য জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ সাতদিনের প্রথমদিন অতিবাহিত হলো। অভিযানের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন,সরকারের আদেশ অনুযায়ী এ অভিযান আগামী সাতদিন পর্যন্ত আপাতত চলমান থাকবে এবং করোনার সংক্রমণ ঠেকাতে সবাইকে সরকারের দেওয়া সকল বিধি নিষেধ মেনে চলার আহবান জানান ।