দুমকি (পটুয়াখালী) প্রতিনিধঃ পটুয়াখালীর দুমকিতে গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে দু’জনের করোনা শনাক্ত হয়েছে।
দুমকি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহীদুল হাসান শাহীন জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কর্মচারি দুলাল মৃধা ও মোঃ মেহেদী হাসান নামের দু’জনের শরীরে করোনা কোভিড১৯ শনাক্ত হয়েছে। গতকাল রবিবার বিকেলে প্রাপ্ত নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে। দুলাল মৃধা অসুস্থ হলে ২৯ মার্চ দুমকিতে নমুনা দেন এবং মেহেদী হাসান বরিশাল শেবাচিম হাসপাতালে ১ এপ্রিল নমুনা প্রদান করেন।
তিনি অারও বলেন, করোনাক্রান্তদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
#