• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে লকডাউন বিরোধী বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১, ১১:১৫ পূর্বাহ্ণ
বরিশালে লকডাউন বিরোধী বিক্ষোভ

বরিশাল ব্যুরো
স্বাস্থ্যবিধি মেনে দোকান চালু রাখার অনুমতি চেয়ে লকডাউন বিরোধী বিক্ষোভ করেছেন বরিশালের দোকান মালিক-কর্মচারীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর চকবাজারে এই বিক্ষোভ হয়। পরে মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা। চকবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুর রহিম বিক্ষোভকালে বলেন, ঘোষিত লকডাউনে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা। শুধুমাত্র দোকানপাট বন্ধ করে তাদের কর্মহীন করা হয়েছে। তারা আগের লকডাউনের অর্থনৈতিক ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারিনি। এরমধ্যে ফের লকডাউন ঘোষণা করায় দোকান মালিক ও কর্মচারীরা চরম সংকটে পরেছে। স্বাস্থ্যনিরাপত্তা বিধি নিশ্চিতের শর্তে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানান তিনি।
পরে চকবাজারের দোকান মালিক ও কর্মচারীদের সাথে যোগ দেয় বরিশাল বহুমুখি সিটি মার্কেটের কর্মচারীরা। তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ তাদের শান্ত করে বলেন, সকল দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। পরে বিক্ষুব্ধরা তাদের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।