• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার ইলিশা সড়কে টমটমের সাথে রিক্সার সংঘর্ষ – আহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১, ১৭:৫৮ অপরাহ্ণ
ভোলার ইলিশা সড়কে টমটমের সাথে রিক্সার সংঘর্ষ – আহত ২

মো: ইসমাইল হোসেন ইফতিয়াজ, ভোলা সংবাদদাতা:-

ভোলার ইলিশা সড়কে টমটমের সাথে শিশুক এর সংঘর্ষে, টমটমের ড্রাইভারও মিশুকে থাকা যাত্রী আহত।

আজ বুধবার সন্ধ্যা ৭:৪৫ মিনিটে (৭ এপ্রিল) রাতে ভোলা সদর উপজেলার ইলিশা সড়কে পাইলটের আগে এই দুর্ঘটনা ঘটে।এতে টমটমটি ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

টমটমের ড্রাইভারের নাম হলো আল-আমিন(২৬)তিনি পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।
অন্যদিকে রিক্সায়ে থাকা যাত্রীর পরিচয়ে পাওয়া যায়নি।

স্থানীয় জানান, সন্ধ্যা ৭:৪৫ মিনিটে ভোলা সদর থেকে ছেড়ে আসা টমটমের সাথে পরাণগঞ্জ থেকে ছেড়ে আসা মিশুকের সাথে সংঘর্ষ হয়। এতে মিশুকে থাকা দুই যাত্রীর মধ্যে একজন গুরুতর আহত হয়। অপরদিকে টমটমের ড্রাইভার ও আহত হয়েছে। এস্থানিয়রা আহতদের কে চিকিৎসার জন্য ভোলা সদর হাসফাতাল নিয়ে যান।