সৈয়দ নূর-ই-আলমঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত ওসি মো.মহিববুল্লাহ যোগদানের পর থেকে মানবিক সেবা প্রদান করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে থানা চত্বরে স্বত:স্ফুর্তভাবে ভাবে জাতীয় অনুষ্ঠানগুলো উদযাপন এবং সেবা নিতে আসা ব্যক্তিদের চা-বিস্কুট দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেছেন তিনি। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য মোবাইল ফোনে চালু করেছেন হ্যালো ওসি নামক সেবা কার্যক্রম। ওসির এমন আচরণে এলাকাবাসীসহ সাধারণ মানুষ খুব খুশি।
সরেজমিনে জানা যায়, সাগর কন্যা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাটি মরহুম ইয়ার উদ্দিন খলিফা সাহেব (রহ:) মাজার শরীফের জন্য বিখ্যাত। এ মাজার শরীফে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী মাজার জিয়ারতের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হন। এই থানায় ওসি হিসেবে গত ১৭ ফেব্রুয়ারী যোগদান করনে ওসি মহিববুল্লাহ। যোগদানের পর থেকে প্রায় অর্ধ-শতাধিক ওয়ারেন্টভূক্ত আসামী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হন তিনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ছুটে বেড়াচ্ছেন চলে প্রত্যন্ত অঞ্চলে। এছাড়াও বিভিন্ন হাট-বাজারে গিয়ে সাধারণ মানুষকে নিয়ে মাদক, করোণা সংক্রমন প্রতিরোধ ও সচেতনতামূলক বিট পুলিশিং সভার অয়োজন করেন তিনি।
সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান, ওসি মহিববুল্লাহথর আচারণই বলে দেয় তিনি একজন মানবিক পুলিশ অফিসার । তার সাথে কথা বলতে কোন দালাল তো দূরের কথা কারো অনুমতি ও লাগেনা।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী বলেন, ওসি সাহেব মির্জাগঞ্জ থানায় যোগদানের পরই খুব সাহসিকতা ও দক্ষতার সাথে এলাকায় চোর, ডাকাত, মাদক ব্যবসায়ীদের আটকসহ সাধারণ মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন । এমন মহতি কাজে এলাকাবাসী খুবই আনন্দিত।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বলেন, একজন দায়িত্বশীল পুলিশ অফিসারের যেসকল গুণাবলি থাকা প্রয়োজন সেগুলো ওসি মহিববুল্লাহর মধ্যে বিদ্যমান রয়েছে। তিনি বাল্যবিবাহ,মাদক, ইভটিজিং ও চাঁদাবাজি দমনে সক্রিয় রয়েছেন।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, মির্জাগঞ্জ থানায় সরকারি কর্মচারীদের প্রতি বঙ্গবন্ধুর নির্দেশাবলী থানার প্রতিটি সদস্য পালন করে সোনার বাংলা প্রতিষ্ঠায় মির্জাগঞ্জ থানা এলাকার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর। বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও জঙ্গিবাদ মুক্ত করাই আমার পরিকল্পনা। বিপদে না পড়লে থানায় কউে আসেন না। তাই সাধারণ মানুষ যেনো পুলিশের কাছ থেকে সেবা পান আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে ।মানুষের প্রথম ভরসাস্থল হবে থানা ইনশাআল্লাহ।