• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সি‌ভিল সার্জনের গা‌ড়িচালকের ক‌রোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২১, ০৭:০৯ পূর্বাহ্ণ
সি‌ভিল সার্জনের গা‌ড়িচালকের ক‌রোনায় মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা সি‌ভিল সার্জন কার্যাল‌য়ের গা‌ড়িচালক মোহাম্মদ সুরুজ্জামাল (৬০) ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হয়ে মারা গে‌ছেন। শুক্রবার ভোর সা‌ড়ে ৬টার দি‌কে জেলার ৩০০ শয‌্যা হাসপাতা‌লের আইসিইউতে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

সুরুজ্জামাল জেলা সি‌ভিল সার্জন ডা. মোহাম্মদ ইম‌তিয়াজ আহ‌মে‌দের গা‌ড়ি চালাতেন।

জেলা স্বাস্থ‌্যবিভাগ সূ‌ত্রে জানা গে‌ছে, দুই সপ্তাহ আগে ক‌রোনায় আক্রান্ত হন সুরুজ্জামাল। শারীরিক অবস্থার অবন‌তি হলে পাঁচদিন আগে তাঁ‌কে জেলার ক‌রোনা চিকিৎসা কেন্দ্র ৩০০ শয‌্যা হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

শ্বাসকষ্ট বাড়‌তে থাকায় গত বুধবার তাঁ‌কে  আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখা‌নে  চি‌কিৎসাধীন অবস্থায় শুক্রবা‌রে ভো‌রে ‌তি‌নি মারা যান।

প্রসঙ্গত নারায়ণগঞ্জ জেলায় গত বৃহস্প‌তিবার পর্যন্ত ক‌রোনায় ১৭৮ জন মারা গে‌ছেন। আক্রা‌ন্তের সংখ‌্যা ১১ হাজার ৮১ জন। তার ম‌ধ্যে সুস্থ হ‌য়ে‌ছেন ৯ হাজার ২৪২ জন।