• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে ভর্তি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২১, ০৬:৩৪ পূর্বাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে ভর্তি আবেদন শুরু

আজ(১২ই এপ্রিল ২০২১ইং) সকাল ১১টা থেকে শুরু হয়েছে চবির আবেদন,চলবে ৩০ এপ্রিল পর্যন্ত!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি যোগ্যতাঃ এ বছর প্রতি ইউনিটে পয়েন্ট বাড়ানো হয়েছে এবং যাদের এসএসি ২০১৮ এবং এইচএসসি ২০২০ শুধু তারাই আবেদন করতে পারবে।

☑️A unit: (সায়েন্সের স্টুডেন্টদের জন্য)
১. এসএসসি ও এইচএসসি দুটো মিলিয়ে মোট পয়েন্ট হতে হবে মিনিমাম ৮.০০
২. আলাদা ভাবে দুটো পরীক্ষাতেই ৪.০০ পয়েন্ট পেতে হবে।
আসন সংখ্যাঃ ১২১৪ টি
.
☑️B & B1 ইউনিট: (সায়েন্স, কমার্স, আর্টসের সকল স্টুডেন্টদের জন্য)
(১) সায়েন্স এর ক্ষেত্রে এইচএসসি ও এসএসসি মিলে মোট পয়েন্ট ৮.০০ এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পেতে হবে।
(২) কমার্সের ক্ষেত্রে এইচএসসি ও এসএসসি মিলে মোট পয়েন্ট ৮.০০ এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পয়েন্ট পেতে হবে
(৩) আর্টসের ক্ষেত্রে এইচএসসি ও এসএসসি মিলে মোট পয়েন্ট ৭.৫০ এবং আলাদা ভাবে উভয় পরীক্ষায় ৩.০০ পয়েন্ট পেতে হবে।
আসন সংখ্যাঃ ১২২১ টি।
☑️C Unit: (কমার্সের স্টুডেন্টদের জন্য)
(১) এসএসসি ও এইচএসসি মিলে মোট ৮.০০ পয়েন্ট থাকতে হবে এবং আলাদা ভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পেতে হবে।
আসনসংখ্যাঃ ৪৪২ টি।

☑️D unit (সায়েন্স, কমার্স, আর্টসের স্টুডেন্টদের জন্য)
(১) সায়েন্স, কমার্স, আর্টস সকলের ক্ষেত্রে এইচএসসি ও এসএসসি মিলে মোট পয়েন্ট ৭.৫০ এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পয়েন্ট পেতে হবে।
D1 unit: মাধ‍্যমিক ও উচ্চমাধ্যমিকে টোটাল ৬.০০ এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় ২.৫০ থাকতে হবে।
আসনসংখ্যাঃ ১১৬০ টি।
☑️মোট আসনসংখ্যাঃ ৪৯২৬ টি।
ভর্তি পরীক্ষার তারিখঃ
এঃ ২৮ ও ২৯ শে জুন
বিঃ ২২ ও ২৩ শে জুন, ২০২১
বি১ঃ ০১ জুলাই, ২০২১ (সকালে)
সিঃ ৩০ শে জুন, ২০২১
ডিঃ ২৪ ও ২৫ শে জুন, ২০২১
ডি১ঃ ১ জুলাই, ২০২১ (বিকালে)
☑️ মানবন্টন:
১০০নম্বরের এমসিকিউ।
জিপিএ মার্ক-২০।
☑️ আবেদন ফি: ৬৫০/-