• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২১, ১০:৩২ পূর্বাহ্ণ
ভোলায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে জেলা পুলিশ

ইসমাইল হোসেন ইফতিয়াজ, ভোলা সংবাদদাতা :-

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর লকডাউন বিধিনিষেধ শুরু হয়েছে। আগামী ২১শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।

এ বছরের দ্বিতীয় ধাপে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে ভোলা জেলা পুলিশ। বুধবার সকাল ছয়টা থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে যান চলাচল এবং জনগণের চলাচল সীমিত করতে দেখা গেছে। সরকারি বিধিনিষেধ মেনে বন্ধ রয়েছে দোকানপাট।

এছাড়াও ভোলা শহর সহ বিভিন্ন উপজেলায় পুলিশ তাদের টহল জোরদার রেখেছে বলে খবর পাওয়া গেছে। সকাল ৯টা থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করতে মনিটরিংয়ে নেমেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এবারে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক ভোলা কে সর্বাত্মকভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারি নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে নির্ধারিত সময় পর্যন্ত মাঠে থাকবে পুলিশ,