বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মানতে সামাজিক সচেতনতার পাশাপাশি আদেশ অমান্য করায় অনেককে জরিমানা করা হয়।
সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার উপজেলা সহকারি কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম উপজেলার ডিংগারহাট বাজার, গারুড়িয়া বাজার, রবিপুর বাজার ও পেয়ারপুর বাজারসহ একাধিক বাজারে অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নির্দেশ অমান্য করায় গারুড়িয়া ও পেয়ারপুর বাজারের ৫ জন ব্যবসায়ীকে ৪ হাজর ২ শত টাকা জরিমানা করেন।
বাকেরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও স্থানীয় থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। প্রশাসন মহামারি করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা পালনের পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সেই সাথে জনসাধারণকে প্রশাসনের পক্ষ থেকে লকডাউন মেনে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।