• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বালু ব্যবসায়ীর সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২১, ১৫:২৩ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক
বরিশালের বাকেরগঞ্জে শফিকুল ইসলাম নাছির নামের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক বালু ব্যবসায়ী। শফিকুল ইসলাম নাছির বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালে কথা পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করেন। এ ঘটনা ওই সাংবাদিক বাদী হয়ে ১৪ এপ্রিল বুধবার রাতে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃতু কাছেম বেপারীর ছেলে মো. জামাল হোসেন বিপ্লব এলাকায় দীর্ঘ দিনযাবত বালুর ব্যবসা করে আসছেন। ১৩ ই এপ্রিল (৩০ চৈত্র) চলমান ইজারা শেষ হয়ে যায়। নিয়ম অনুযায়ী জেলা ডিসি অফিস থেকে আবার পুনরায় ইজারা দিবে। বিপ্লব ইজারা ছাড়াই অবধ্য ভাবে উপজেলার বিভিন্ন নদী থেকে বালু উত্তোলন করার প্রস্তুতি নেয় এ ঘটনায় যাতে বাধা না দেয় এজন্য সাংবাদিক শফিকুল ইসলাম নাছিরকে বাকেরগঞ্জ বন্দরের ইসলাম ফার্মেসির সম্মুখে একা পেয়ে অকথ্য ভাষা গালা-গাল করতে থাকেন। এর একপর্যায়ে উচ্চস্বরে বিপ্লব বলেন আমি বালু উত্তোলন করব প্রয়োজনে তোকে প্রাণে মেরে ফেলা হবে। তুই পারল্লে আমার বালু উত্তোলন বন্ধ করিস। বালু ব্যবসায়ী বিপ্লব প্রাণনাশে হুমিকর বিষয় অস্বীকার করে বলেন ওকে (সাংবাদিক নাছিরকে) আমি আমি গালা-গাল করছি আর তো কিছু বলিনি। সাংবাদিক শফিকুল ইসলাম নাছির জানান, বিপ্লব আমাকে রাস্তায় দাড় করিয়ে গালা-গাল করতে থাকেন। এসময় বার বার বলেন তোকে প্রাণে শেষ করে দিব। আমার বালু কাটার বিষয়ে কোন প্রকার হাত দেওয়ার চেষ্টা করবি না। বাকেরগঞ্জ থানার এস আই তরুণ কুমার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।