নিজস্ব প্রতিবেদক-
বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে গোয়াল ঘর নির্মাণে বাঁধা দেয়া এবং দুই জনকে পিটিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন ৮০ বছরের বৃদ্ধা হামেদা বেগম ও তার পুত্র মোঃ নুর হোসেন খান (৫৩)। গুরুতর আহত বৃদ্ধা হামেদা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোঃ নুর হোসেন খান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামের মোঃ নুর হোসেন খান কাঠ মিস্ত্রি নিয়ে তাদের গোয়াল ঘরখানা মেরামত করা শুরু করিলে একই বাড়ির মৃত ফজলে আলী খার পুত্র খবির খান ও সুমন খানরা হাতে দা ও লাঠিসোঠা লইয়া বাঁধা দেয়। এসময় খবির খান তার হাতে থাকা দা দিয়ে বৃদ্ধা হামেদা বেগমকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে দায়ের বাটের আঘাতে তিনি রক্তাক্ত জখম হন। হামলাকারীরা গোয়াল ঘর নির্মাণ কাজে ব্যবহৃত কাঠ, খুঁটি ও অন্যান্য মালামালসহ গোয়াল ঘরটি পিটিয়ে ও কুপিয়ে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। হামলাকারীরা তাদেরকে খুনজখম ও মিথ্যা মামলা করিবে বলিয়া হুমকি দেয়। এতে বৃদ্ধা হামেদা বেগম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।