চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের ন্যায্য মজুরীসহ ন্যায় সংগত ১১ দফা দাবীতে আন্দোলনরত ৫ জন শ্রমিককে হত্যা ও অসংখ্য শ্রমিককে আহত করার প্রতিবাদে মঙ্গলবার (১৯ এপ্রিল ২০২১) তারিখ সকাল ১০ টায় অশ্বিনী কুমার হল চত্বরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বরিশাল জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্কপের অন্যতম নেতা ও জাতীয় শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি এস.এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) জেলা সমন্বয়কারী ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সাধারণ সম্পাদক এড.এ কে আজাদ, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর বরিশাল জেলা আহবায়ক মো: মোসলেম সিকদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি শেখ আবুল হাসেম, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সম্পাদক স্বপন দত্ত, মহনগর দর্জি শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক তুষার সেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সহ সভাপতি কিশোর কুমার বালা ও গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতা রাকিব মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন চট্টগ্রামের বাশখালীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালিক কর্তৃপক্ষ দেশের প্রচলিত শ্রম আইনের তোয়াক্কা না করে শ্রমিকদের দিয়ে নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত কাজ করানো , ন্যায্য মজুরী থেকে বঞ্চিত করা সহ বিভিন্নভাবে শ্রমিকদের উপর নির্যাতন করে আসছে\ শ্রমিকরা দেশের প্রচলিত শ্রম আইন ্অনুযায়ী ৮ ঘন্টা কাজ. ১০ তারিখের মধ্যে মজুরী , শুক্রবার নামাজ ও বিশ্রামের জন্য অর্ধ বেলা কাজ করা , যখন-তখন ছাটাই না করা , স্কেল অনুযায়ী মজুরী সহ ন্যায় সংগত ১১ দফা দাবী জানিয়ে আসছিল। পুিলশ বা প্রশাসনের দায়িত্ব ছিল শ্রমিকদের মেনে নেওয়ার ব্যবস্থা করা। কিন্তু তা না করে পুলিশ মালিকদের উস্কানিতে নির্বিচারে গুলি চালিয়েছেন ৫ জন শ্রমিককে হত্যা ও অর্ধশত শ্রমিককে জখম করেছেন। সমাবেশে বক্তারা শ্রমিক হত্যায় সাথে পুলিশ ও বিদ্যুৎ কেন্দ্রের জড়িত উস্কানীদাতাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অপরাধীদের গ্রেফতার পুর্বক আইনের আওতায় এনে বিচার করা, নিহত শ্রমিকের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতি পুরণ, আহতদের সুচিকিৎসা ও উপযুক্ত ক্ষতি পুরণ, এবং তাদের ন্যায় সংগত দাবী মেনে নেওয়া সহ আন্দোলনরত শ্রমিকদের নামে দায়ের কৃত মামলা প্রত্যাহারের দাবী জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু করে সোহেল চত্বর হয়ে আবার অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।