বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিধবা খুকি বেগমের দুই শতাংশ জমি জবরদখল করে স্থানীয় মনির হাওলাদার পাকা স্থাপণা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামে এ ঘটনা ঘটে। ঘর নির্মাণে বাঁধা দিতে গেলে হামলায় জমির মালিক খুঁকি বেগম (৪৫) আহত হয়েছেন। এ ঘটনায় আহত বিধবা খুঁকি বেগম বাদি হয়ে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক বিরোধীয় তফসিলভুক্ত জমিতে শান্তি শৃঙ্গলা রক্ষার জন্য বাকেরগঞ্জ থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। ওসি বাকেরগঞ্জ বিরোধীয় জমিতে শান্তি রক্ষার্থে এস আই বসিরকে দিয়ে উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। কিন্তু মনির হাওলাদার আদালতের নির্দেশ অমান্য করে বিরোধীয় জমিতে পাকা স্থাপণা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন মিলন বলেন, আদালতের নির্দেশ পেয়ে তিন বিরোধীয় জমিতে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য উভয় পক্ষকে নোটিশ প্রদান করলেও মনির হাওলাদার বার বার নির্দেশ অমান্য করে স্থাপণা নির্মাণের অপচেষ্টা চালায়। তিনি এ ঘটনায় তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।