নলছিটি প্রতিনিধি:: নলছিটি ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মোহম্মদ মোজাম্মেল হোসেন আজ ২০ এপ্রিল মঙ্গলবার দুপুরে মৃত্যু বরণ করেছেন (ইন্না-লিল্লাহ, —–রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে মরহুমের জানাজার নামাজ আজ এশার নামাজের পর তাদের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মানুষদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তার মৃত্যুতে নলছিটি পৌরসভার সাবেক মেয়র সুলতান আহমেদ,কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, নলছিটি প্রেসক্লাব সভাপতি এনায়েত করিম, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,ঝালকাঠি প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কে এম সবুজ, সাংবাদিক কায়কোবাদ তুপন,সাংবাদিক মিজানুর রহমান, পূজা উদযাপন পরিষদ’র সম্পাদক তপন দাস প্রমুখ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।