• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডায়রিয়া, ৪ হাজার প্যাকেট স্যালাইন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২১, ১৩:০০ অপরাহ্ণ
বেতাগীতে  লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডায়রিয়া, ৪ হাজার প্যাকেট স্যালাইন হস্তান্তর

এমডি রিয়াজ হোসেন,বেতাগী থেকেঃ
বরগুনার বেতাগীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। ওয়ার্ডে রোগী সামাল দিতে না পারায় পুরো হাসপাতালটিই এখন ডায়রিয়া ওয়ার্ডে পরিনত হয়েছে। প্রতিদিন দ্রুত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে স্থান ও জনবল সংকট। মঙ্গলবার (২০ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,নতুন করে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় বিবিচিনি ইউনিয়নের দক্ষিন ফুলতলা গ্রামের আব্দুল আজিজ হাওলাদার সহ ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ শত ৪১ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। ভর্তি আছেন ১০১ জন। এদিকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও স্বাস্থ্য মন্ত্রলায়ের অতিরিক্ত সচিব মো: রেজাউল করিম থানের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের ৪ হাজার প্যাকেট কলেরা স্যালাইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তেন মং- এর নিকট সকাল এগারটায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেযর আলহাজ্ব এবিএম গোলাম কবির ও উপজেলা নির্বাহ অফিসার সুহৃদ সালেহীন।