নলছিটি প্রতিনিধি: লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলেও একদল লোক মানতে চাইছে না সরকারি বিধিনিষেধ। প্রচন্ড গরমের মধ্যেও উপজেলা প্রশাসন মানুষদের ঘরে রাখার জন্য নিরলস চেষ্টা করলেও এক শ্রেণীর লোক বিনা প্রয়োজনে ঘোরাঘুরি ও মোটরসাইকেল নিয়ে হেলমেট ছাড়া বের হলে ৯ জনকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের আজ সকালে ভ্রাম্যমান আদালত ৯ জনকে অর্থদন্ড দেন। এছাড়াও মল্লিকপুরে রাস্তার উপর দিয়ে অবৈধ বালু ভরাটের পাইপ নেওয়ার জন্য দেয়া বেরিকেট ভেঙে ফেলেন।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার সাংবাদিকদের জানান সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে, এবং বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ রয়েছে। তিনি এই ধরনের ব্যবসার সাথে জড়িতদের সতর্ক করে বলেন আগামীতে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আরো কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।