• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২১, ১৪:৫১ অপরাহ্ণ
ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মো:- ইসমাইল

করোনায় ক্ষতিগ্রস্ত ভোলার রিকশাচালক ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরাফাত চৌধুরী।

বুধবার দুপুরে ভোলা সরকারি কলেজের সভাপতি আরাফাত চৌধুরীর নেতৃত্বে, সদর উপজেলা ভেদুরিয়া ও ভেলুমিয়া নদীর পারে
রিক্সার ড্রাইভার,জেলে ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, নাহিদ, অনিক, আকাশ, সায়েম, সামীম, সিয়াম প্রমুখ।

ভোলা সরকারি কলেজ সভাপতি আরাফাত চৌধুরী বলেন,করোনার প্রকোপ বাড়তে থাকায় ছাত্রলীগের
পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ উদ্যোগের অংশ হিসাবে জনগনকে সচেতনতায় মাইকিং, লিফলেট, আজকে আমরা মাক্স এবং ইফতার সামগ্রী বিতরন করেছি। যাতে করে রিক্সার ড্রাইভার, জেলে ও দিনমজুর খেটে খাওয়া মানুষরা কিছুটা হলেও সহানুভূতি তা উপলব্ধি করতে পারে।