• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরাফাত চৌধুরীর উদ্যোগে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২১, ১৩:২৮ অপরাহ্ণ
ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরাফাত চৌধুরীর উদ্যোগে মাস্ক বিতরণ

ইসমাইল হোসেন ইফতিয়াজ, ভোলা সংবাদদাতা :-

করোনায় ক্ষতিগ্রস্ত ভোলার রিকশাচালক ও ছিন্নমূল মানুষের মাঝে মাক্স বিতরণ করেছে ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরাফাত চৌধুরীর।

বুধবার দুপুরে ভোলা সরকারি কলেজের সভাপতি আরাফাত চৌধুরীর নেতৃত্বে, সদর উপজেলা বেশ কয়েকটি রোডে রিক্সার ড্রাইভার ও পথচারীদের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।

ভোলা সরকারি কলেজ সভাপতি আরাফাত চৌধুরীর বলেন,করোনার প্রকোপ বাড়তে থাকায় ছাত্রলীগের
পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ উদ্যোগের অংশ হিসাবে জনগনকে সচেতনতায় মাইকিং, লিফলেট ও আজকে আমরা মাক্স বিতরন করেছি। যাতে করে রিক্সার ড্রাইভার ও দিনমজুর খেটে খাওয়া মানুষরা সচেতনতার মাধ্যমে দিন পার করতে পারে।