• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি বিভাগের উদ্যোগে উফসী বীজধান ও রাসায়নিক সার বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ণ
কৃষি বিভাগের উদ্যোগে উফসী বীজধান ও রাসায়নিক সার বিতরন

মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) সংবাদদাতাঃ

বরগুনার বামনায় আজ বুধবার কৃষিবিভাগের উদ্যোগে উফসী বীজ ধান ও রাসায়নিক সার কৃষকদের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার, জনাব বিবেক সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব, মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা উক্ত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ আবু সাঈম, কৃষি কর্মকর্তা জয়ন্তী এদবর, ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক মোঃ হাবিবুর রহমান, কৃষক আউয়াল ভেন্ডার, ইউনুস হাওলাদার প্রমুখ। পরে প্রতি কৃষককে ৫ কেজি করে বীজ ৩০ কেজি করে রাসয়নিক সার বিতরণ করা হয়।উপজেলায় মোট ১২০০ জন কৃষকের মাঝে সরকারের এ প্রনোদনা বিতরণ করা হয়।