• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে নারীকে প্রকাশ্যে লাঞ্ছিত করলেন ইউপি সদস্য: এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২১, ১০:৫১ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে নারীকে প্রকাশ্যে লাঞ্ছিত করলেন ইউপি সদস্য: এলাকায় তোলপাড়

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ মেহেন্দিগঞ্জের কাজীরহাট বাজারে ছায়েদা খাতুন (৩৬) নামের এক নারীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে লতা ইউনিয়ন পরিষদের মেম্বার কামাল হোসেনের বিরুদ্ধে। লতা ইউনিয়ন পরিষদের মেম্বার কালামের স্ত্রী ছায়েদা খাতুন গণমাধ্যমেকে জানান, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার সময় তিনি জরুরি প্রয়োজনে লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল এর সাথে কথা বলতে কাজীরহাট বাজারে আসেন। এসময় কাজীরহাট বাজারে লতা ইউনিয়ন পরিষদের গোডাউনের সামনে চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল এর সাথে ছায়েদা খাতুন কথা বলা অবস্থায় ৪ নং ওয়ার্ডের মেম্বার কামাল হোসেন ওই নারীকে লাঞ্ছিত করেন। এসময় লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল উভয় পক্ষকে সড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবিষয়ে ইউপি সদস্য কামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল জানান, ওই নারীর সাথে ইউপি সদস্য কামালের কথা কাটাকাটি হয়েছে, বিষয়টি মিমাংসা করে দেওয়ার চেষ্টা করছি। এবিষয়ে কাজীরহাট থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, নারীকে লাঞ্ছিত করার কথা শুনেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।