জি.এম রিপন,বানারীপাড়া
বানারীপাড়া থানায় অতিরিক্ত নিরাপত্তার জন্য বালুর বস্তা দিয়ে পোষ্ট স্থাপন করার পাশাপাশি পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে দেশের সামগ্রীক আইন শৃংঙ্খলা পরিস্থিতি জনিত কারণে থানা কম্পাউন্ডে এ পোষ্ট স্থাপন করার হয়েছে বলে থানার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানানো হয়েছে। এছাড়াও পৌর শহরের আইন শৃংঙ্খলা পরিস্থিতি সাভাবিক অবস্থায় রাখার জন্য জেলার পুলিশ লাইন থেকে অতিরিক্তি পুলিশ আনা হয়েছে।
বুধবার এব্যপারে থানা সূত্রে জানা গেছে, দেশের চলমান আইন শৃংঙ্খলা পরিস্থিতি জনিত কারণে ১৭ এপ্রিল শেরে বাংলার পূন্য ভূমী চাখার বাজার সংলগ্ন পুলিশ ক্যাম্প প্রত্যাহার করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া বুধবার থেকে পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন টহল জোরদার করার পাশাপাশি করোনা প্রতিরোধে চলমান লকডাউনে থানা এলাকায় পৃথক দু’টি চেকপোস্ট বসানো হয়েছে। একই সাথে উপজেলার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার জন্য গার্ড ডিউটি ডাবল করা হয়েছে বলে আইসি মো.জুবায়ির জানান।
অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, বর্তমান আইন শৃংঙ্খলা পরিস্থিতি জনিত কারণে থানা কম্পাউন্ডে অতিরিক্ত নিরাপত্তার জন্য থানা কম্পাউন্ডে বালুর বস্তা দিয়ে পোষ্ট স্থাপন করার পাশাপাশি পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।