• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটি উপজেলা পরিষদ থেকে ৫৪০ প্যাক আইভি স্যালাইন দিলো হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২১, ০৯:৫৭ পূর্বাহ্ণ
নলছিটি উপজেলা পরিষদ থেকে ৫৪০ প্যাক আইভি স্যালাইন দিলো হাসপাতালে

নলছিটি প্রতিনিধি:: নলছিটি উপজেলা পরিষদ থেকে চলমান ডায়রিয়ায় স্যালাইন সংকট মোকাবেলায় ৫৪০ (৫০০/১০০০ এম এল) প্যাক আইভি স্যালাইন দিলো নলছিটি উপজেলা হাসপাতালে।
আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাক্তার মেহেদী হাসান’র হাতে এ আইভি স্যালাইন তুলে দেন।
বেশ কিছুদিন ধরে নলছিটিতে ডায়রিয়ার ব্যাপক প্রকোপ দেখা দেয়। ফলে হাসপাতালে আইভি স্যালাইনের সংকট দেখা দেয়। সংকট নিরসনে ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু ১ হাজার,পৌরসভার ৭২৮,মাহফুজ খান ১হাজার, কাজী আলমগীর হোসেন ৩শ,মনির হোসেন আড়াইশ প্যাক আইভি স্যালাইন প্রদান করেন। এবং সরকারী ভাবে ঝালকাঠির জন্য বরাদ্দ হয়েছে ৫ হাজার প্যাক। এর সাথে আজ যুক্ত হলো উপজেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া ৫৪০ প্যাক আইভি স্যালাইন ।