• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে গরীব ও দুস্থদের মাঝে এমপি রতনা আমিনের ইফতারি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২১, ১৬:৪৫ অপরাহ্ণ
বাকেরগঞ্জে গরীব ও দুস্থদের মাঝে এমপি রতনা আমিনের ইফতারি বিতরণ

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জের গণমানুষের নেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার বিভিন্ন স্থানে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতারি ও মাক্স বিতরণ করেন। এমপি রতনা আমিনের পক্ষে শুক্রবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ এ ইফতারি বিতরণ করেন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মানিক হোসেন হাওলাদার, মোঃ মাহফুজুর রহমান কাবেল, দপ্তর সম্পাদক বিপ্লব মিত্র, যুব বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ প্রসঙ্গ সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা বলেন, করোনাকালে গরীব ও অসহায় মানুষ অনেক কষ্ট করে রোজা রাখেন। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ঠিকমত ইফতারি করতে পারেন না। তাই তিনি তাদের কষ্টের কথা ভেবে নিজের তহবিল থেকে সাধ্যমত ইফতারির ব্যবস্থা করেছেন। রোজার মধ্যে গরীব মানুষের মাঝে তার এ ইফতারি বিতরণের ধারা অব্যাহত থাকবে। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।