• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অজ্ঞাত রোগীকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২১, ০৯:১১ পূর্বাহ্ণ
অজ্ঞাত রোগীকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি

গত ২২ এপ্রিল বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী মাহের হাওলাদার বাজার সংলগ্ন খালে অজ্ঞান অবস্থায় এক লোক কে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রোগীর পরিচর্যা ও তার পরিবারের জন্য খোঁজ শুরু করে হাসপাতালে স্বেচ্ছাসেবা প্রদানকারী যুব সংগঠন ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি । সংগঠন এর সভাপতি শাহরিয়ার রিজভী বলেন” আমরা ফেইজবুকে অজ্ঞাত রোগীর ছবি সহ রোগীর থেকে প্রাপ্ত প্রাথমিক কিছু তথ্য সোসাল মিডিয়ায় প্রচার করি। মুহুর্তেই সেই পোষ্ট জনে জনে শেয়ার হতে থাকে। এর মধ্যে রোগী তার নাম ও বরগুনা জেলার নাম বলেন তার সুত্র ধরে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা কমিটির সভাপতি রাসেল রানা ও সাধারন সম্পাদক রাব্বি আহমেদ স্থানীয় ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করলে সে তথ্য টি নিশ্চিত করেন। তার মাধ্যমে অজ্ঞাত রোগীর পরিবারের সাথে যোগাযোগ করে বাকেরগঞ্জ আসার জন্য জানানো হয়েছে। আজ দুপুরে রোগীর স্বজনরা এসে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে রোগীকে নিয়ে যান এ সময় রোগীকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পেরে সংগঠনের সকলেই আনন্দ প্রকাশ করে। রোগীর স্বজনরা মহৎ কাজের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন কে অন্তরিক ধন্যবাদ জানায়।