ইসমাইল হোসেন ইফতিয়াজ, ভোলা সংবাদদাতা :-
ভোলায় যুব শক্তি ছাত্র কল্যাণ প্রতিষ্ঠা লগ্ন থেকেই সামাজিক কাজে নিয়োজিত। অসহায়দের পাশে থাকা থেকে শুরু করে , স্বেচ্ছায় রক্ত দান, মানবতার দেয়াল কর্মসূচি, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহ সমাজ সেবা মুলক কাজ অব্যাহিত রেখেছেন।পুরো দেশ যখন কোভিড ১৯ কারনে লকডাউন দেওয়া হয়েছে তখন অসহায়দের মাঝে উক্ত সংগঠনটি একের পর এক সেবা দিয়ে আসছে, তারই দ্বারা বাহিকতায় আজ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাইশা বাঘার হাট এলাকায় শতাধিক গরিব অসহায় লোকদের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী ছোলা, মুড়ি, খেজুর, চিনি, তেল, ডাল, পেয়াজ বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, সংঘটির সভাপতি, মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা টিম লিডার মেহেদী হাসান নোয়াব, ধনিয়া ইউনিয়ন টিম লিডার মোঃ সোহেল রানা সহ সংঘটির বিভিন্ন সদস্য বৃন্দ। আক্তার হোসেন বলেন , সব সময় অসহায়দের পাশে থাকবেন, এবং মাসব্যাপি তাদের এই কার্যক্রম অব্যাহিত থাকবে।