• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জ ছাত্রলীগের উদ্যোগে অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২১, ১৫:৫৮ অপরাহ্ণ
মির্জাগঞ্জ ছাত্রলীগের উদ্যোগে অসহায়,  ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী ছাত্রনেতা খায়রুল আলম শাহিনের উদ্যোগে মির্জাগঞ্জে ছিন্নমুল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

১১ রমজান শনিবার বিকেলে কলেজ রোড, মির্জাগঞ্জ মাজার মোড়, ত্রিমুখী চত্বর এলাকায় সা ও আশেপাশের এলাকার চার শতাধিক অসহায়, গরীব, ছিন্নমূল ও রিক্সাভ্যান চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এক প্রশ্নের জবাবে খায়রুল আলম শাহিন বলেন জাতির পিতার আদর্শই ছিলো মানুষের পাশে থাকা, সেই আদর্শে উজ্জীবিত হয়ে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের নির্দেশক্রমে বাংলাদেশ ছাত্রলীগ মির্জাগঞ্জ উপজেলা শাখা অসহায়, দুস্থ, গরীব মানুষের মধ্যে আজকের এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। শ্রমজীবী মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমরা জনগনের পাশে থাকবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলো সুবিদখালী সরকারি কলেজের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেত্ববৃন্দ প্রমূখ।